ভেজাল সার-কীটনাশকের কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানাসহ মালিকের কারাদণ্ড

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান =========
নওগাঁর মহাদেবপুরে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় প্রশাসন।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অননুমোদিত ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে এসডি এগ্রোভেটকে ১ লাখ টাকা এবং জেড ই এগ্রোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জেড ই এগ্রোর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, কৃষি উৎপাদন নিরাপদ রাখা এবং বাজারে নকল ও ভেজাল কৃষি উপকরণের উৎপাদন ও বিপণন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=