ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিটিভি নিউজ।। মোঃ আব্দুল আলীম খান সংবাদদাতা জানান =============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৮নভেম্বর ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতা কর্মীকে ব্রাহ্মন পাড়া থানা পুলিশ গ্রেফতার করে জেলাতে প্রেরণ করে। মামলা সূত্রে জানা গেছে ৭ নভেম্বর ভোররাতে ব্রাহ্মণ পাড়া উপজেলার মালাপারা ইউনিয়নের রামনগর উত্তরপাড়া হিন্দু বাড়ি সংলগ্ন কালিকাপুর টু রামনগরগামী গোমতি বেড়ীবাধ রাস্তার উপর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা হইতে আগত নিষিদ্ধ ভূষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৫০-৬০ জন নারী-পুরুষ সক্রিয় সদস্য নিষিদ্ধ সংগঠনের সমর্থনে জনগণের চলাচলের বিঘ্ন ঘটাইয়া মহাপ্রলয়ের কালো মেঘ পেরিয়ে ডিসেম্বরে ফিরবেন জননেত্রী শেখ হাসিনা লেখা সম্বলিত ব্যানার নিয়ে সরকারি বিরোধী স্লোগান দিয়ে জটিকা মিছিল করে উক্ত অভিযোগে প্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এস আই মোঃ শামীম হোসেন বাদী হয়ে ৬ জনকে এজাহারনামীয় আসামী ও ৫০/৬০ অজ্ঞাতনামা আসামি করে ব্রাহ্মণ পাড়া থানায় একটি মামলা করে। হ্যাজার নামে আসামীরা হলো ব্রাহ্মনপাড়া উপজেলার ইউনিয়নের নগরপাড় গ্রামের রাশেদুল ইসলাম আশরাফ, বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের এহতেশামূল হাসান রুমি ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের সাজ্জাদ হোসেন, সাহেবাবাদ গ ইউনিয়নের নগরপাড় গ্রামের হেলাল, সাহেবাবাদ গ্রামের খলিল, রামনগর গ্রামের সানোয়ার হোসেনকে এজাহারনামীয় আসামী ও অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে পুলিশ মামলা করে। উক্ত মামলায় সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ হেলাল প্রকাশ হেলাল হোসেন, সাহেবাবাদ গ্রামের তাজুল ইসলাম @কাজু মিয়ার ছেলে খলিল,মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ জাকির হোসেন, কল্পবাস গ্রামের আব্দুল বারেকের ছেলে হুমায়ুন কবির, বড়ধুশিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে লোকমান হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন