কুমিল্লা নিউজ কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==============
সড়ক দুর্ঘটনা রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয়ে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মহানগরীর প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রদক্ষিণ করে পরে কান্দিরপাড় পূবালী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সড়ক দুর্ঘটনা বাংলাদেশের অন্যতম উদ্বেগজনক জননিরাপত্তা সমস্যা। প্রতিদিন সড়কে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা বহু পরিবারকে অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে ঠেলে দেয়। বেপরোয়া গতি, অসতর্কভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য এবং সড়কে শৃঙ্খলার ঘাটতি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। এ পরিস্থিতিতে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা, দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়কের ত্রুটি দূর করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণও জরুরি।

নিসচা জেলা কমিটির সভাপতি, মোঃ মোছলেম উদ্দিনের সভাপতিত্বে এবং পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক যোদ্ধা, রোটাঃ কাজী মোঃ জাকির হোসেন।
এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, রোটাঃ সহিাদ উদ্দিন মাহমুদ টিটু, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া।অতিথি হিসেবে বক্তব্য রাখেন , গোলাম কুমিল্লা ক্লাবের সদস্য গোলাম ইউসুফ চৌধুরী, জেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়নের সভাপতি মিজানুর রহমান মিলন, সার্জেন্ট ফজলে রাব্বি , ভিপি আবুল কালাম আজাদ।
আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ শাহাব উদ্দিন, ব্যবসায়ী সমিতির সহসভাপতি এনামুল হক, কাজী মাহাতাব।
আরও উপস্থিত ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক রোটাঃ ইকবাল আমিন, যুবক বিষয়ক সেলিনা আক্তার, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, রোটাঃ বিল্লাল হোসেন ভূইয়া, একে আজাদ, খন্দকার মোতাহের হোসেন, মোঃ মাসুদ রানা, রাজিয়া সুলতানা, মোঃ দেলোয়ার হোসেন ও আতিকুর রহমান সোহেল প্রমূখ। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন