বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিটিভি নিউজ।। মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি জানান============
কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার মনোহরগঞ্জ প্রতিনিধি মোঃ হাছান। এ সময় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, দৈনিক ইত্তেফাকের মনোহরগঞ্জ প্রতিনিধি আবদুল গাফফার সুমন, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বাকী মিলন, দৈনিক যায়যায়দিন মনোহরগঞ্জ প্রতিনিধি মোঃ ইমরান হোসেন সোহাগ, দৈনিক ইনকিলাব মনোহরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক কালের কণ্ঠ মনোহরগঞ্জ প্রতিনিধি মো শাহাদাত হোসেন, দৈনিক মানবকন্ঠ লাকসাম প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক আগামীর সময় মনোহরগঞ্জ প্রতিনিধি কুদরত উল্ল্যাহ, দৈনিক রুপালি বাংলাদেশ মনোহরগঞ্জ প্রতিনিধি আনোয়ার চৌধুরী রিপন, দৈনিক জবাবদিহি মনোহরগঞ্জ প্রতিনিধি নাছির উদ্দিন, সময়ের দর্পন মনোহরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম মিজি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহআলম, রফিকুজ্জামান হিরন, বিশিষ্ট শিক্ষানুরাগী মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম প্রমুখ। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=