নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৩

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি: সংবাদদাতা জানান ———শুক্রবার(২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের অন্তর্গত নওগাঁ হতে বদলগাছী গামী পাকা রাস্তার উপর দারোগার ইটভাটা কাউয়াতলীর মোড় নামক স্থানে ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হইলে জেলা পুলিশের একটি স্পেশাল টহল দল তিনজন ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতের সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো মো. মাসুদ(৩৫),পিতা- মৃত লুৎফর রহমান, সাং-আনন্দনগর,মো. হাসান (৩২), পিতা- মো. ভুট্টু কসাই,সাং-উকিলপাড়া এবং মো. সজীব দেওয়ান(২৮), পিতা-মৃত সামাদ দেওয়ান, সাং- আনন্দনগর, সর্ব থানা ও জেলা- নওগাঁ।এ’সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য আলামত চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাস, লোহার পাইপ সহ গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় বেশ কিছু মামলা রয়েছে। তিনজনই কুখ্যাত চোর /ডাকাত হিসেবে পরিচিত, এবং বৈদ্যুতিক লাইন, মিটার এবং তারকাটায় যথেষ্ট পারদর্শী।
গ্রেফতারকালে কয়েকজন আসামী কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীদের নিকট হতে পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন