মান্দায় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং আটক ২

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : ========নওগাঁর মান্দায় আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ১২নং কাশোপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি আব্দুল জলিল সরকার।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় কয়েকজন মিলে খোলা মাঠের রাস্তায় শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের মাইকিংয়ের ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন