টিভি নাটকের বিশিষ্ট অভিনেতা সোহেল খান না ফেরার দেশে চলে গেলেন লক্ষ দর্শকদের কাঁদিয়ে

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ===================
ক্যারিয়ারের শুরুতে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। মঞ্চ ও ছোট পর্দায় সাবলীল অভিনয়ের পাশাপাশি ফারুকীর ‘৪২০’-এ তাঁর স্বভাবসুলভ হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। এরপর অসংখ্য একক ও ধারাবাহিক নাটক ‘হাউজফুল’, ‘চিরকুমার সংঘ’- ‘নয় নম্বর বিপদ সংকেত’ এর মতো জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম করেছন।
মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক-ব্যঙ্গাত্মক নাটক ‘৪২০’-এ সোহেল খান ‘বিশু’ চরিত্রে অভিনয় করেছিলেন। মূলত এই চরিত্রটির মাধ্যমেই তিনি সাধারণ দর্শকের কাছে ব্যাপক পরিচিতি ও ভালোবাসা পান।
নাটকে তিনি এলাকার প্রভাবশালী ও ধূর্ত রাজনৈতিক নেতাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও কর্মী হিসেবে কাজ করতেন।নাটকের রাজনৈতিক ডামাডোলের পাশাপাশি ‘বিজলি’ চরিত্রের সাথে তাঁর প্রেমের রসায়নও দর্শকদের বেশ আনন্দ দিয়েছিলো।
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য হোটেল মম ইনে ছিলেন তিনি।শুটিংয়ে যাওয়ার জন্য পুরো সাদা পোশাকে সাদা শার্ট ও সাদা প্যান্ট একদম পরিপাটি হয়ে তৈরি হয়েছিলেন তিনি। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, শুটিং সেটে যাওয়ার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া পর সেখানে ইসিজি করার পর সকাল ১০টার দিকে তাঁকে মৃ* ঘোষণা করেন।
বগুড়া থেকে ম*দেহ নিজ গ্রাম রাজাপুরে নেওয়ার পর আজ আসরের নামাজের সময় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী, সোহেল খানের মৃ**র খবর যেন মেনে নিতে পারছেন না…. তিনি এক পোস্টে লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। ২৪ শে নভেম্বর সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?’ সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন