কুমিল্লা: দেবীদ্বারে যুবকের হাতে মা’-ভাতিজি খুন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
কুমিল্লার দেবীদ্বারে মা’কে কুপিয়ে ও ভাতিজিকে আসরে খুন করার অভিযোগ পাওয়া গেছে। বাঁধা দিতে এসে ভাবী রাবেয়া বেগম(২০)কে কুপিয়ে আহত করেছে। আহত রাবেয়া বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাবেয়া বেগম ঘাতক ইমনের বড় ভাই সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ঘাতক ইমন মিয়া(২৬)কে আটক করেছে।

নিহতরা হলেন ঘাতক ইমন মিয়ার মা’ ও মৃত ফরিদ মিয়ার স্ত্রী পিয়ারা বেগম(৬৫)। অপর নিহত ৮ মাস বয়সী ইসরাত জাহান সুজন মিয়ার মেয়ে।

ঘটনাটি ঘটে রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার বড়শালঘর গ্রামের মোস্তফা মাস্টারের বাড়িতে।

ঘাতক ইমন মিয়া (২৬) বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

নিহত পিয়ারা বেগমের বড় ভাই মহেশপুর গ্রামের ফারুক মেম্বার জানান, তার ভাগিনা ইমন ৪/৫ বছর পূর্বে ফুটবল খেলতে গিয়ে আহত হয়। এরইমধ‍্যে একাধিকবার তার পায়ের অপারেশন হয়েছে। গতকালও ৭০ হাজার টাকা খরচ করে অপারেশন শেষে বাড়ি আসে। তার পায়ের ব‍্যাথার ইনজেকশনের রিএকশন হতে পারে। প্রথমে সে তার বড় ভাই সুজন মিয়ার ৮ মাস বয়সী ঘুমন্ইত সরাত জাহানকে তুলে এনে আছরে মেরে ফেলে এ সময় তার মা’ পিয়ারা বেগম এগিয়ে এলে তাকে দা’ দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে। তার ভাবী রাবেয়া বেগম মাকে রক্ষা করতে এলে তাকেও এলোপাথারী কুপিয়ে মারাত্মক আহত করে।

সংবাদ পেয়ে দেবীদ্বার সার্কেল এর সিনিয়র এএসপি মো. শাহীন ও দেবীদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে আছেন।

দেবীদ্বার সার্কেল এর সিনিয়র এএসপি মো. শাহীন জানান, ঘাতক ইমন মিয়া ৪/৫ বছর পূর্বে ফুটবল খেলতে যেয়ে পা ভেঙ্গে ফেলে। এরই মধ্যে দু’বার পা’ এর অপারেশন হয়েছে। গতকালও অপারেশন শেষে বাড়িতে আসে। পায়ের ব‍্যাথার যন্ত্রনায় মানষিক ভারসাম‍্য হারিয়ে খুলে দড়িয়ে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘাতক ইমনকে জনগন আটক করে পুলিশে সোপার্দ করেছে। বিষয়টি তদন্তাধীন। এ মুহুর্তে বেশী কিছু বলতে পারছিনা।===========
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে পারিবারিক বিবাদের জেরে মা-মেয়ে খুন। ঘাতক ইমনের ছবি ও বাড়িতে ই‍্যউপস্থিত লোকজনের ছবি। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন