দেবীদ্বার: সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===============কুমিল্লার দেবীদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পৈতৃক দাবিতে সন্তান কোলে নিয়ে দু’দিন যাবৎ অনশনে বসে আছে হ্যাপি আক্তার (২৭) নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার বারেরা গ্রামের বদুরুদ্দি হাজী বাড়িতে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর এলাকার বারেরা গ্রামে সরেজমিনে গিয়ে অনশনরত নারী হ্যাপি আক্তারের সাথে কথা হলে তিনি জানান, পৌর বারেরা গ্রামের মৃত: আব্দুল মান্না মনু মিয়া(মেম্বার)’র সৌদি প্রবাসী ছেলে এনামুলের সাথে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সৌদি আরবে তাদের বিবাহ হয়। তারপর থেকে সৌদি আরবের বিভিন্ন আবাসিক হোটেলে তাঁরা একসাথে বসবাস করেছেন এবং একবছর তারা সৌদির জেদ্দা শহরের আলকোমরা পানির ট্যাংকের সামনে হোটেল জিম্ম এ একবছর একসাথে ছিলেন। এরিমধ্যে হ্যাপি আক্তারের গর্ভে আসে এনামুলের অনাগত সন্তান। পরে এনামুল হ্যাপি আক্তারকে ৪মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সৌদি থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এরপর থেকেও এনামুল তার সাথে যোগাযোগ রাখছেন ও খরচ দিয়ে আসছেন। কিন্তু তাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে আনবে আনবে বলে নিয়ে আসছেন না। নিজের স্ত্রীর দাবি ও সন্তানের পৈতৃক দাবিতে এখন তিনি এনামুলের বাড়িতে অবস্থান নিয়েছেন।
তিনি আরোও জানান, তাকে স্ত্রী ও তার সন্তানকে সৌদি নিয়ে যাওয়ার জন্য এনামুলকে পিতা ও স্বামী বানিয়ে পাসপোর্ট তৈরি করতে এনামুল তাকে বলেছেন। কখন নিবে তাও তিনি বলছেন না। আমার জীবন তো শেষ হয়ে গেছে। আমার পূর্বের স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেছি, এখন আমার এই সন্তানের কথা ভেবে এখানে এসেছি। আমি এখানে কেনো এসেছি আমাকে মেরে ফেলবে বলে এনামুল ফোন করে আমাকে হুমকি দিচ্ছে, আমার বাড়িতে ফোন করে আম্মাকে হুমকি দিয়ে বলছে আমি যেনো চলে যাই। আমাদের যদি ঘরে তুলে না নেয়, মেরে ফেললে তো ভালো। তানাহলে সন্তানকে নিয়ে এখানেই আত্মহত্যা করবো। হ্যাপি আক্তার নারায়ণগঞ্জ জেলার রুপগন্জ থানার কলাতলি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তার পূর্বের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
অপরদিকে প্রবাসী এনামুল সৌদি আরবে অবস্থান করছেন, হ্যাপি আক্তার ছাড়াও তার দেশে একটি সংসার রয়েছে। ঐ সংসারে দুটি ছেলে সন্তানও রয়েছে বলে জানায় এনামুলের স্বজন ও স্থানীয়রা।
এবিষয়ে জানতে অভিযুক্ত প্রবাসী এনামুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি গনমাধ্যম কর্মীদের সাথে নানান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ফোন রেখে দেন। তাই তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
বাড়িতে থাকা এনামুলের ছোট ভাই সাহাদাত হোসেন বলেন, এনামুল ভাই দেশের বাইরে, বাড়িতে আম্মা আর আমি ছাড়া কেউ নেই। এনামুল যদি তাকে বিয়ে করে থাকে, ঐ ছেলে যদি এনামুলের হয়ে থাকে এনামুল দেশে আসলে তাদের ডিএনএ করিয়ে প্রমাণ করতে হবে আসলে সে এনামুলের সন্তান কিনা। আমরা এনামুলের বউ হিসেবে যাকে চিনি তার দুই সন্তান নিয়ে সে আলাদা বাসায় থাকেন। এখানে মাঝেমধ্যে বেড়াতে আসেন।
তবে এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। এটি পারিবারিক ভাবে সমাধান হয়ে গেলে ভালো হয়। এবিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে বিষয়টি দেখবো।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার প্রবাসী এনামুল হকের বাড়িতে সন্তান কোলে অনশেনে থাকা হ্যাপি আক্তার ও এনামুলের সংগৃহীত ফাইল ছবি। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=