বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়াকওয়ে নির্মাণকাজ পরিদর্শনে ইউএনও তানভীর হোসেন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান =================
বৃহস্পতিবার ১৬ জুলাই কুমিল্লার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন নির্মাণাধীন ওয়াকওয়ের কাজ পরিদর্শন করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর এবং প্রকৌশলী রফিকুল ইসলামও উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেন ভূঁইয়া, প্রকল্পের ঠিকাদার আবুল কাশেম মেম্বার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মানিক মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের নির্মাণকাজে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়দের প্রত্যাশা, ওয়াকওয়ে নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের খেলার মাঠের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে। সংবাদ প্রকাশঃ ১৭-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন