আরাকান আর্মির আটক থেকে দেশে ফিরলেন ৪৩ বাংলাদেশি জেলে

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) হাতে আটক ৪৩ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার নাফ নদীর শূন্যলাইন দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন ৪৩ বাংলাদেশি জেলে। পরে তাঁদের আটক করে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি এবং মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।
আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে মানবিক বিবেচনায় উদ্যোগ নেয় বিজিবি। এর ধারাবাহিকতায় বুধবার বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্যলাইন থেকে আরাকান আর্মির কাছ থেকে ৪৩ জেলেকে গ্রহণ করে। পরে তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
ফেরত আসা জেলেদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করছে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা। যাচাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত ও সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রমের ঘটনায় জেলেদের আটক হওয়ার ঝুঁকি থাকায় তাঁদের প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবারগুলোতে। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=