সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============
টেকনাফের অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার বিকেলে উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী বাজারের নিউ জেন্টলম্যান জেন্টস পার্লার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে টেকনাফের অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা। গ্রেপ্তার নিশান উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা। তাঁর বাবা হান্নান মিয়া ও মা মায়মুনা বেগম।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন