হত্যাকারীদের ফাঁসি কার্যকরসহ নৌ-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি– লসকর মোঃ তসলিম

বাংলাদেশ কার্গো ট্রলার নৌশ্রমিক ইউনিয়নের পঞ্চাশ নৌশ্রমিক হত্যা দিবসে দোয়া মাহফিল
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান =========
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মোঃ তসলিম দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন
হত্যাকারীদের ফাঁসি কার্যকরসহ নৌশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন “পঞ্চাশ নৌশ্রমিক হত্যার বিচার সম্পন্ন হলেও দণ্ডপ্রাপ্ত হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত রায় বাস্তবায়ন সহ শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে,
অতীতে জলদস্যুরা অসংখ্য বাল্কহেড নৌযান ছিনতাই করে শ্রমিকদের হাত-পা বেঁধে নদীতে ফেলে নির্মমভাবে হত্যা করেছে। বাংলাদেশ কার্গো ট্রলার নৌশ্রমিক ইউনিয়নের ধারাবাহিক আন্দোলনের ফলে ৩৫ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড ও ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
নিহত শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিলে তিনি আরও বলেন, নৌযান শ্রমিকদের নিরাপত্তা, সম্মান, সামাজিক মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অসৎ নেতৃত্ব পরিহার করে সৎ ও আদর্শভিত্তিক শ্রমিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষা, জলদস্যুতা ও নৌডাকাতি দমন এবং নৌপথে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
গতকাল ৯ জুলাই (বৃহস্পতিবার) ফেডারেশনের কেন্দ্রীয় হলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্গো ট্রলার নৌশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বেপারী, তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে জলদস্যুদের নৃশংসতার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শত বাধা ও হুমকি উপেক্ষা করেও সংগঠনটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রেখেছে। নদী দখল, অবৈধ ইজারা, নাব্যতা সংকট ও চাঁদাবাজির কারণে নৌশ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তিনি নদীর চর দ্রুত অপসারণ, নৌপথ সচল রাখা এবং শ্রমিকবান্ধব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
দোয়া মাহফিলে বক্তারা নৌপথে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের দ্রুত ফাঁসি কার্যকর, নৌপথে চাঁদাবাজি ও জলদস্যুতা বন্ধ এবং নৌশ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বলেন, দেশের পণ্য পরিবহনে বাল্কহেড নৌযানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এ খাতের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, নিয়োগপত্রের অভাব, কম মজুরি, অতিরিক্ত কর্মঘণ্টা, দুর্ঘটনাজনিত ঝুঁকি এবং চাঁদাবাজির শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে শতভাগ নিয়োগপত্র ও পরিচয়পত্র নিশ্চিতকরণ, প্রতিটি নৌযানে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন, নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ, রাতের বেলায় অবৈধ চলাচল কঠোরভাবে বন্ধ, ন্যূনতম মজুরি নির্ধারণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং নৌপথে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ নৌ সেক্টরের সভাপতি আশরাফুল আলম ইকবাল, মুক্তারপুর শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়া, সুনামগঞ্জের নৌসেক্টর সভাপতি হাবিবুর রহমান,
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সাধারন সম্পাদক শাহজাহান হাওলাদার। শেষে পঞ্চাশ নৌশ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=