যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল আনোয়ার,রাণীশংকৈলে উল্লাস

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: =====================
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। নতুন কমিটিতে তাকে ২ নম্বর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় তার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ এই কমিটির তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, “আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ২ নম্বর সহ-সভাপতি পদে মনোনীত করায় আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের দিকনির্দেশনা ও দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কামাল আনোয়ার আহাম্মদ তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতি দিয়ে পথচলা শুরু করে তিনি যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের শিকার হয়েছেন।প্রতিকূল পরিস্থিতিতে দলের প্রতি রাজপথের এই নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে কামাল আনোয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন অসংখ্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
দলীয় সূত্রে জানা গেছে,এই আনন্দ সংবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় অনুসারীদের প্রত্যাশা- নতুন দায়িত্বে কামাল আনোয়ার কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। সংবাদ প্রকাশঃ ০৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন