জাতিকে রক্ষা করতে জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে– মন্ত্রী হাজী ইয়াছিন

সিটিভি নিউজ।। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, জাতির দুঃসময়ে হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার পর এ দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল- এর৷ নাম বাকশাল। জিয়াউর রহমান বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন। মানুষ কথা বলার অধিকার ফিরে পায়। স্বস্তিতে জীবন-যাপন করতে শুরু করে। আমরা শ্লোগান দিই- জিয়ার সৈনিক। আমাদের আচার-আচরণে মানুষ শহীদ জিয়ার আচরণ দেখতে চায়। জাতিকে রক্ষা করতে জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, কুমিল্লার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শুধু ওয়ার্ড নয় ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হবে। যারা দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আগে নিজে সৎ হই, অন্যকে সৎ হতে সহযোগিতা করি।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত আলোচনাসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মন্ত্রী এসব কথা বলেন। আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুম।
বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক হাজী মো. মোস্তা মিয়া ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সংবাদ প্রকাশঃ ০২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন