উখিয়ায় বিজিবি’র অভিযানে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ==============
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪ লাখ ২০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, ২৬ মার্চ ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন এলাকায়, জীম্বংখালী বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে সাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়।
পরবর্তীতে আনুমানিক ৩টার দিকে মিয়ানমার থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাশের ঘেরের পানিতে সাঁতরে পুনরায় মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী ৪২টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকেই মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও মাদক দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=