তাজরীন ট্র্যাজেডির বিচার বিলম্বে প্রতিবাদ সভা দ্রুত বিচার ও নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদতদাতা জানান ============তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রতার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। একই সঙ্গে নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আশুলিয়ায় আয়োজিত প্রতিবাদ সভায় ফেডারেশনের কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা জেলা সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং জেলা সহ সাধারণ সম্পাদক শেখ মোঃ আল-আমিনের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। এ ঘটনায় অসংখ্য শ্রমিক আহত ও পঙ্গুত্ববরণ করেন। মর্মান্তিক এ ঘটনার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম শেষ না হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। নিহত শ্রমিকদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
তিনি বলেন, শ্রমিকের জীবন ও নিরাপত্তার চেয়ে উৎপাদন ও মুনাফাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থতা এ ধরনের ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দেয়। তাজরীন ট্র্যাজেডির বিচারহীনতা শ্রমিক সমাজের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, শ্রমিকের জীবন কোনোভাবেই অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হতে পারে না। তাজরীন ট্র্যাজেডির জন্য দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি অবিলম্বে মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের সব শিল্পকারখানায় কার্যকর অগ্নিনিরাপত্তাব্যবস্থা, জরুরি বহির্গমনপথ এবং শ্রমিকদের জীবন সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, তাজরীন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করা শুধু নিহত শ্রমিকদের পরিবারের অধিকার নয়, এটি দেশের সমগ্র শ্রমজীবী মানুষের ন্যায়বিচার ও নিরাপদ কর্মপরিবেশের প্রশ্ন। শ্রমিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন , ঢাকা জেলা সহ-সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা সভাপতি হাফেজ ফয়জুল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রাসেল এবং আশুলিয়া থানা সেক্রেটারি রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন