বুড়িচং আসন্ন বাকশীমূল ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী কবির হোসেনের সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==========
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে নির্বাচনী তৎপরতা জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনকে সামনে রেখে দলটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে জামায়াতে ইসলামী প্রার্থী কবির হোসেনের পক্ষে সমর্থন প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারী কলেজের হল রুমে।
শনিবার ২১ নভেম্বর কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক ও বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোঃ কবির হোসেন।
ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমির আব্দুর রবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা ও পৌরসভার রুকন মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ, বাকশীমূল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও রুকন মাওলানা ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকশীমূল ইউনিয়ন শাখার নেতা মোঃ খলিলুর রহমান, সাহেবাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল ও রুকন মাওলানা জাহিদুল্লাহ, ১নং ওয়ার্ডের রুকন আঃ রহমান এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
আয়োজকদের তথ্যমতে, সভায় বাকশীমূল ইউনিয়নের ২৮টি গ্রামের জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। দীর্ঘ মতবিনিময় শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যাপক মোঃ কবির হোসেনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও সুসংহত করা এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সভায় বাকশীমূল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নজুড়ে দলটির সাংগঠনিক তৎপরতা ও প্রস্তুতির নতুন মাত্রা যোগ হয়েছে । সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=