কুমিল্লায় ১ কোটি ৬২ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বলে বিজিবি

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ============
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আওতাধীন শিবেরবাজার বিওপি’র টহলদল অভিযান চালিয়ে এক কোটি ৬২ লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ডিসপ্লে পরিবহনে ব্যবহৃত একটি যানবাহনও জব্দ করা হয়।মানচিত্র দেখুন
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ১০ বিজিবি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থানে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ চোরাচালানের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৬২ লাখ টাকা।
বিজিবি জানায়, জব্দ চোরাচালানের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংবাদ প্রকাশঃ ২১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=