কালীগঞ্জে সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি, ====
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। এ সময় সহকারী শিক্ষক রুহুল আমিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=