দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়ক প্রাণগেল শিশুর

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =========
দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল মোসাঃ মিনহা(৮) নামে এক শিশুর।
সোমবার (২ নভেম্বর) বেলা ২ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটেছ।
নিহত মোসাঃ মিনহা(৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মোঃ মনিরুল ইসলাম এর মেয়ে।
পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, ঘটনায় নিহত (অসুস্থ মিনহাকে) নিয়ে তার মা জুলেখা আক্তার দেবীদ্বার উপজেলার ছোটশালঘরে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
সেখান থেকে আজ সোমবার সকালে দেবীদ্বার ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে ছোটশালঘর এসে গাড়ি থেকে নামেন। নামার পর মোসাঃ মিনহা দৌড়ে রাস্তা পার হতেই গিয়েই, সিলেটগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। মুহূর্তে তার মায়ের সামনেই তাহার মর্মান্তিক মৃত্যু হয়।
চোখের সামনে শিশু মেয়ের মৃত্যু দেখে শোকে কাতর ও তাহার মায়ের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে। খবর পেয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেক লাশ উদ্ধার করে থানা নিয়ে যান।
এবিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এবিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
ছবির ক্যাপশনঃ কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় সড়ক দূর্ঘটনায় মায়্র সামনেই ট্রাক চাপায় নিহত মিনহাজ ছবি ।সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=