সোনাইছড়ি সেচ প্রকল্পের স্লুইস গেইট সচল করণের মাধ্যমে সেচ কার্যক্রম উদ্বোধন

সিটিভি নিউজ।। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকায় সোনাইছড়ি সেচ প্রকল্পের স্লুইস গেইট সচল করণের মাধ্যমে সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর রোববার দুপুরে সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইচগেট সচল করণের মাধ্যমে সেচ কার্যক্রম উদ্বোধন করেন এবং মোনাজাত পরিচালনা করেন কেটিসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট সমবায় মোঃ শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও কোটিসিসিএ লিমিটেড পরিচালনা কমিটির সরকার মনোনীত সদস্য এডভোকেট মোঃ আখতার হোসাইন, পানি উন্নয়ন বোর্ডে র নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ শাহরিয়ার, বিএ ডি সি র নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাহমুদ।,কেটিসিসিএ লি. এর ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ ইয়াসিন মিয়া, সোনাইছড়ি সেচ প্রকল্পের আহবায়ক বিশিষ্ট সমবায়ী আলহাজ্ব মোঃ ইয়াসিন আহমেদ, কেটিসিসিএ লিমিটেড এর সচিব মোঃ শরিফুল ইসলাম সহ এটি সি সি এ লিমিটেডের পরিচালনা কমিটির সকল সদস্য ও সমবায়ী কৃষক শ্রমিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন