বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ

সিটিভি নিউজ24।। পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে আজ ১ নভেম্বর কুমিল্লা কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা কমান্ড ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া। সকাল ১০ টায় এই মানব বন্ধন কর্মসূচী শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কুমিল্লা কমান্ড ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া, বাহার উদ্দিন রেজা বীর প্রতিক,বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আবদুল মমিন,সহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন