দেবীদ্বারে জাতীয় যুবদিবসের আলোচনা সভায়,- “যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে – ইউএনও অশোক বিক্রম চাকমা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার /সংবাদদাতা জানান ===========
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক-যুবতী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারমান্যান মো. সাইফুল ইসলাম সহিদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, অধ্যাপক লোকমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জনস্বাস্থ্য উপ-প্রকৌশল কর্মকর্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা ও সংগঠক “ আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের সভাপতি সাংবাদিক এ,আর আহমেদ হোসাইন, উদ্যোক্তা শিরিন আক্তার, গোলাম রাব্বানী, মো. রমিজ উদ্দিন, মো. আবুল কাসেম প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন,
“যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বেকারত্ব দূরীকরণ,আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিতে হবে।”
যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩১ জন প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে এক লক্ষ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এই আর্থিক সহায়তা যুবকদের স্বাবলম্বী হতে এবং নতুন ব্যবসা বা খামার সম্প্রসারণে সরাসরি সাহায্য করবে বলে আয়োজকরা দাবী করেন।
যুব দিবস উপলক্ষে আগামী ৭ দিন সফল যুবকদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ, সভা সমাবেশ, মাদক বিরোধী র্যালী, আলোচনা, সমাবেশসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক উদ্যোগও গ্রহণ করা হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণের ছবি। সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=