জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন-

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। ৩১ অক্টোবর ২৬ইং, শনিবার, কুমিল্লা কান্দিরপাড় গোল্ডেন স্পুন কনভেনশন হলে রাত ৮টা হইতে কুমিল্লা শাহপুর দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত সূফিজমে বিশ্বাসী অরাজনৈতিক ইসলামি যুব সংগঠন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর শাখার কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পীরে ত্বরিকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ) পীরসাহেব ক্বেবলা, শাহপুর দরবার শরীফ কুমিল্লা। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ সাহেবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- জিকরুল্লাহ ইসলামিয়া কমিটি কুমিল্লা মহানগর সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ শরীফুল ইসলাম আল্-ক্বাদেরী, অভিষেক অনুষ্ঠানে কার্যকরী কমিটির সম্পাদকীয় সদস্যদের শপথ পাঠ করান জিকরুল্লাহ ইসলামিয়া কমিটি কুমিল্লা মহানগরের সভাপতি আলহাজ্ব ডাঃ মুহাম্মদ দেলোয়ার হোসেন আল্-ক্বাদেরী। দপ্তর সম্পাদক মুহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংগঠনের গুরুত্ব, লক্ষ্য উদ্দেশ্য ও সার্বিক বিষয়ে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মাওলানা কাজী আল ইমরান, মাওলানা মূফতি আবু কাউসার, মাওলানা গাজী সোলাইমান আল্-ক্বাদেরী, মাওলানা ফজলুল করিম ক্বাদেরী, মাওলানা গোলাম হাসান, মাওলানা মাহবুব রেজা ক্বাদেরী, মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী, গোলাম হোসেন আল্-ক্বাদেরী, ওমর শরীফ রাসেল, সাধারন সম্পাদক মুহাম্মদ মোবারক হোসেন’সহ প্রমুখ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মুহাম্মদ আতাউর রহমান আতা হুজুর, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল ইসলাম, মাস্টার মুহাম্মদ শহীদুল ইসলাম, মুহাম্মদ কবির হোসেনসহ প্রমুখ। দরূদ-ক্বিয়াম শরীফ,জিকির শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল্-ক্বাদেরী সাহেব। উক্ত অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন খানকা শরীফের পরিচালকবৃন্দ, সাংবাদিক, আলেম-ওলামা ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কার্যকরী কমিটির পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধানঅতিথি পীরসাহেব ক্বেবলাকে ঈদে মাজিউন্নাবী (সাঃ) নাম ফলকের গিফট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
[বিঃদ্রঃ আগামী ১৯ ডিসেম্বর’২৬ঈশায়ী, শনিবার, কুমিল্লা শাহপুর দরবার শরীফে হযরত নূরউদ্দিন আল্-ক্বাদেরী মারূপ বন্দীশাহ (রাঃ) এঁর ওরুস শরীফ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ] সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন