মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

সিটিভি নিউজ।। এন আই মুরাদ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ==============
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জের বাংলা রেস্তোরাঁয় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন. এ. মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরোপ্রধান ও আরটিভির প্রতিনিধি আবুল খায়ের, মরহুমের ছেলে ও ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক নিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নোমানুল হক দিপু, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ,
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুন্সী, মুরাদনগর
মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম আরিফ, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী, এনটিভির ডিজিটাল প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তৌহিদুর রহমান টিটু, এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাঙ্গরা প্রেসক্লাবের সহসভাপতি হাফেজ নজরুল ও সাংবাদিক মিজান খান প্রমুখ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ছিলেন দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান, শিক্ষকতা পেশায় আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টা এবং সাংবাদিকতায় তাঁর নিষ্ঠা ও সাহসিকতা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং সমাজের প্রতি দায়বদ্ধ একজন সচেতন মানুষ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাঁরা আরও বলেন, সাংবাদিকতা ছিল শহিদুল হকের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর অবস্থান, পেশাগত নিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও আদর্শকে ধারণ করে সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাগত সততা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=