প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল, দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি =====================
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। পরে দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ ও খলিলুর রহমান বিপ্লব, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এ কে এম শাহেদ পান্না।

এ ছাড়া দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজুল হক ও সদস্যসচিব আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আলম জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন