তিতাসে বাবা-মায়ের মাগফিরাত কামনায় মোবারক হোসেন মোল্লার দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। হালিম সৈকত,​তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: =============
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের মরহুম আব্দুল গনি মোল্লা ও সমিরন নেছার আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছরের ন্যায় এবারও দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করেছেন তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন মোল্লা (মোবা মোল্লা)।

​শুক্রবার (২০ নভেম্বর) মাছিমপুর গ্রামের মোল্লা বাড়িতে এ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

​আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা নয়ন মোল্লা, সমাজসেবক কামরুল হক প্রধান, অলিদ মিয়া, শাহজাহান (সাজা) মেম্বার, নবীর হোসেন মোল্লা, জসিমউদদীন, আব্দুল কাদের ড্রাইভার, পেরু বেপারী, আসাদ সরকার, আলমগীর হোসেন ও তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

​আয়োজন প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় মোবারক হোসেন মোল্লা জানান, অনুষ্ঠানে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজের ব্যস্ততায় তিনি অংশ নিতে পারেননি। মোবারক হোসেন মোল্লা বলেন, “আমার বাবা-মায়ের দোয়া অনুষ্ঠান প্রতি বছরই করি। এবছর প্রায় তিন হাজার লোকের খাবারের আয়োজন করেছি। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

​এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোবারক হোসেন মোল্লা জানান, তিনি ৫নং কলাকান্দি ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্যে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। এজন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, স্থানীয়দের ভাষ্যমতে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

​দোয়া মাহফিলে মরহুম আব্দুল গনি মোল্লা ও সমিরন নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর মাঝে খাবার পরিবেশন করা হয়। সংবাদ প্রকাশঃ ২০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন