কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বার্ষিক সাধারণ সভা আজ ২১শে নভেম্বর রোজ শনিবার সকালে কুমিল্লা মহানগরীর হিলটন টাওয়ারের ক্যাপসিকাম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারিয়া দরবার শরীফ কুমিল্লার গদিনশীন পীর আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান মাইজভান্ডারী। সভা পরিচালনা করেন আল কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী, ও মোহাম্মদ রায়হান। উক্ত সভায় কুমিল্লা জেলার বিভিন্ন দরবার দরবার শরীফ ও খানকা শরীফ থেকে পীর-মাশায়েখ, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও আলেম-ওলামা ও আশেকে রাসুলগণ অংশগ্রহণ করেন। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, মাওলানা গোলাম মোস্তফা শাহ অধ্যক্ষ আলিয়া মাদ্রাসা, মাওলানা গোলাম মোস্তফা , মোহাম্মদ আবুল খায়ের রেজভী, মাওলানা শাহজাহান সিদ্দিকী. শাহজাদা ইয়াসির আহমেদ সোবহানি. মুফতি বাকি বিল্লাহ আজহারী. মাওলানা হেলাল হোসেন চিশতী. আবুল কাশেম সাবেক কমিশনার. মাওলানা আহমেদ রেজা সোহাগ, মোহাম্মদ শহিদুল হক মামুন. সৈয়দ আবরার আশরাফী, মাওলানা আলী আকবর ফারুকী, মাওলানা জিল্লুর রহমান মনির হোসেন ,অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক জেহাদি,, মোহাম্মদ রেজাউল হক, আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম,আলহাজ্ব ডাক্তার এম এ কাদের খান মাধবপুরি, মাওলানা মুফতি জাকির হোসাইন, শাহজাদা আশরাফী, মোহাম্মদ নুরুদ্দিন বকশী, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম চিশতী, মাওলানা সালেহ আহমেদ, আলহাজ্ব মোশিদুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম আকবরী, ,শাহ মোহাম্মদ ইউনুস গাফারী বকশী। সভাপতির বক্তব্য শেষে দেশ জাতি ও সকল মুসলিম উম্মাহ ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ প্রকাশঃ ২১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন