ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময়

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-===============
শিক্ষার মানোন্নয়ন, কলেজ জাতীয়করণসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার সকালে শহরের আহার রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা। মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জাতীয়করণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন