উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার সংবাদদাতা জানান ==========
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আবুল কালাম (৫২)কে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি-১৫। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উখিয়া থানার উত্তর সোনারপাড়া এলাকার মঙ্গেরটেকস্থ এলিট লাইভ ফিস রেস্টুরেন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আবুল কালাম উখিয়া থানার সোনারপাড়া এলাকার হাজী বশির উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানায় দায়ের করা মাদক মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পরে পরোয়ানামূলে গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সংবাদ প্রকাশঃ ২৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন