ক্যাব কুমিল্লা জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত।। সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী মাসউদ

ক্যাব কুমিল্লা জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত!
সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী মাসউদ !
=========================
সিটিভি নিউজ।। ভোক্তা অধিকার আদায়ের শীর্ষ সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা কমিটি গঠিত হয়েছে। নব গঠিত কমিটিতে আনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতি এবং কাজী মাসউদ আলমকে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে ক্যাব কেন্দ্রীয় কমিটি।
১২অক্টোবর ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান (সাবেক সচিব) ও সেক্রেটারি জেনারেল এডভোকেট হুমায়ুন কবির ভূইয়া স্বাক্ষরিত কমিটিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে অন্যান্য সদস্যগন হলেন সিনিয়র সহসভাপতি কাজী এনায়েত উল্লাহ (মাহতাব),সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বশীরুল আনোয়ার বশীর, সহ সভাপতি নাগমা মোর্শদ, সহ সভাপতি মোঃ আব্দুল মমিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ আলম ও রোকসানা ইসলাম দুলালী, সাংগঠনিক সম্পাদক
মোঃ হাবিবুর রহমান ও শাকিল মোল্লা ,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাহিদুল ইসলাম ও এ্যাড. মারুফ উর রহমান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুরশিদুর রহমান সোহেল ,শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ ,দপ্তর সম্পাদক কাজী জাকির হোসেন,তথ্য ও প্রচার সম্পাদক এন.কে রিপন। কার্যনির্বাহী সদস্য সালমা ইসলাম নুপুর, গাজী জহিরুল ইসলাম গোল্ডেন, মোঃ হুমায়ুন কবির ও এ্যাড. মোহাম্মদ শাহ আলম। সংবাদ প্রকাশঃ ১৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন