শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’: ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান নিজস্ব সংবাদদাতা জানান========= –‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মুন্নি ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথিরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী।
​আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও সুরক্ষার মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ এবং তা প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন