রানীনগরে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন গ্রেফতার ৬

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ===============নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটকের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনাটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকার মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন রানীনগরের বিশিয়া গ্রামের স্বপন (২৮), হাসান আলী (২৫), ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মকর্তা সুজন (২৭) ও আবু তালেব (২২), অফিস সহায়িকা রাসেল বাবু (২২) এবং মোটরসাইকেল মালিক রাব্বি আলী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর দুপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারী ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়িকা রাসেল বাবু আদমদীঘি রেলগেট এলাকা থেকে ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আবাদপুকুর বাজার শাখার উদ্দেশ্যে রওনা হন। বেলা একটার দিকে পারইল বাজার পার হয়ে বাংলালিংক টাওয়ারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের পথ রোধ করে লোহার পাইপ দিয়ে মারধর করে ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরই অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে, এটি একটি সাজানো ছিনতাই ঘটনা। মামলার প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা সুজন, আবু তালেব ও অফিস সহায়িকা রাসেল বাবু কয়েক মাস ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ৭-৮ লাখ টাকা হেরে যান। পরে গ্রাহকদের জমাকৃত টাকা ব্যাংকে জমা না দিয়ে জুয়ায় খাটিয়ে ক্ষতি পূরণ করার চেষ্টা করেন। এরপর গ্রাহকদের টাকা ও ব্যাংকের ঘাটতি মেটাতে ছিনতাইকারী স্বপন ও হাসানকে সঙ্গে নিয়ে ৩৪ লাখ টাকা ডাকাতির নাটক সাজান তারা।

ঘটনার দিন ক্যাশিয়ার নাজমুলকে আসল ভিকটিম বানিয়ে মারাত্মক মারধর করা হয়, আর মূল পরিকল্পনাকারী রাসেল বাবু সেজেছিলেন ভুয়া ভিকটিম। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৩৪ লাখ টাকার মধ্যে ব্যাংকের ওই তিনজনকে ১০ লাখ টাকা এবং বাকি টাকা ছিনতাইকারীদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা ছিল।
এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। সংবাদ প্রকাশঃ ৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন