বখ্শী মঞ্জিলে নূরানী দোয়া ও ছামা মাহফিল অনুষ্ঠিত-

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। মহাপবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে এবং হজরতপাড়া গাউছিয়া জামে মসজিদ কমিটির সাবেক কোষাধ্যক্ষ, চকবাজার শাহী জামে মসজিদের সাবেক সদস্য, রেক্সিন-প্লাষ্টিক মালিক সমিতির সাবেক উপদেষ্টা, বখ্শী মঞ্জিলের প্রতিষ্ঠাতা মরহুম মগফুর হাজী মোহাম্মদ ইদ্রিছ বখ্শী, মরহুম মোহাম্মদ সামাদুর রহমান বখ্শীসহ মরহুম/মরহুমা আত্বীয়-স্বজন ও সকল মুসলিম কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় গত একুশ রবিউস সানী চৌদ্দশত আটচল্লিশ হিজরী মোতাবেক তিন অক্টোবর দুই হাজার ছাব্বিশ বখ্শী মঞ্জিল পরিবার পরিষদের আয়োজনে ও খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখ্শীয়া’র ব্যবস্থাপনায় সকাল আটটায় নূরানী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ওলামায়ে আহলে সুন্নাতগণ উপস্থিত থেকে দোয়ায়ে ইউনুছ, খতমে তাহলিল, খতমে নারীয়া, খতমে খাজেগানসহ অন্যান্য দোয়া আদায় শেষে মিল্লাতে মুসলিমা, দেশ ও জাতীর সার্বিক কল্যাণ কামনা করে আখিরী মুনাজাত করেন প্রধান অতিথি কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ মাওলানা মুফতী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ্ আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির জুলুছ সম্পাদক ও জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর সংগ্রামী সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি, জেলা সুন্নী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, টমছমব্রীজ জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর মোহাম্মদ আবদুল মান্নান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, কুমিল্লা কবি নজরুল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা মডেল স্কুল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, দায়রায়ে এনকান খানকায়ে গাউছিয়া আহমদিয়া রহমানিয়া শাফিয়া গফুরীয়া’র মুন্তাজিম শাহ ছুফী মৌলভী মোহাম্মদ আবদুল গফুর আল-মাইজভান্ডারী, কুমিল্লা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার প্রতিনিধী ও সি.টি.ভি অনলাইন নিউজ এর সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস, কুমিল্লা কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ সাংবাদিক ফরাজ কামাল এবং কুমিল্লা সিটি কর্পোরেশন ১১নং ওয়ার্ড সচিব ওমর শারিদ বিধান। মাহফিল পরিচালনা করেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ¦ মাওলানা মোহাম্মদ সায়ীদুর রহমান, আরবী শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, চাঁন্দপুর ছোবহানীয়া জামে মসজিদের খতিব ও শাকতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াহিদী বখ্শী, নূরে মদিনা হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস প্রমুখ। খতম শরীফে অংশ গ্রহণ করেন খলিফাবাড়ী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শহিদুল হক মিয়াজী, শাকতলা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, হজরতপাড়া গাউছিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ কাউছার আলম ফারুকী, সার্ভে জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গুধীর পুকুরপাড় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নূরুল হুদা, নূরপুর নূরে কাদেরী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বাকী বিল্লাহ, কাঁটাবিল জামে মসজিদের খতিব মাওলানা বশীর আহমদ ফারুকী, দৌলতপুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শহিদউল্লাহ খাঁন মাইজভান্ডারী, সংরাইশ পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু সাঈদ নঈমী, মসজিদুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কবির হোসেন, গর্জনখোলা মদিনাতুন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, কাশারীপট্টি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন, মাওলানা মোহাম্মদ কামরুল হাসান, মাওলানা মোহাম্মদ আবু ছালেহ, মাওলানা মোহাম্মদ তাবারুক হোসেন, মাওলানা পারভেজ আহমদ, মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ওয়ায়েশ করুনী, হাফেজ মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আবুল কালাম, মাওলানা মোহাম্মদ রবিউল আলম, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী মোহাম্মদ মামুন প্রমুখ ওলামায়ে আহলে সুন্নাত। সভাপতিত্ব করেন আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখ্শীয়া’র মুন্তাজিম, কুমিল্লা জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির অফিস সেক্রেটারী, বখ্শীয়া দরবার শরীফের সাবেক নায়েবে সাজ্জাদাহ্নশীন রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত মুর্শিদে বরহক আলহাজ্ব হযরত ছুফি শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী তেগী আল-কাদেরী চিশতী নকশ্বন্দী মাদারী মাদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত ছিলেন দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ ফারুকে আজম, সাংবাদিক মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ শাহাদাত হোসাইন রফিকী বখ্শী, নূরে মদিনা মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান বখ্শী, হজরত বাবা রমজান আলী মজনু ফকির (রহঃ) দরবার শরীফের সহ-খাদেম ও কুমিল্লা ষ্টেডিয়াম মার্কেটস্থ খাজা ফার্নিচার এর স্বত্তাধিকারী মোহাম্মদ নাজির হোসাইন, গাউছিয়া ত্বরীকত মাসিক মাহফিল উদযাপন কমিটির সভাপতি কাজী মাইনউদ্দিন আহমদ জুমন মাইজভান্ডারী, মোহাম্মদ দুদু মিয়া বখ্শী, ওসমানীয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আকরাম খাঁন বখ্শী, নোয়াপাড়া পাসপোর্ট অফিস সংলগ্ন অহণা কম্পিউটার এর স্বত্তাধিকারী মোহাম্মদ তোহেল মিয়া ডালিম বখ্শী, সংরাইশ পূর্বপাড়া খাঁনবাড়ীস্থ খানকায়ে রফিকীয়া বখ্শীয়া’র সহকারী মোতয়াল্লী মোহাম্মদ ইসমাইল খাঁন বখ্শী, কুমিল্লা জেলা আদালতের আইনজীবী সহকারী মোহাম্মদ সাদেক হোসাইন বখ্শী, কুমিল্লা মেডিকেল সেন্টার এর সাবেক ক্যাশিয়ার কাম রিসিপ্সনিস্ট তানভীর আহমদ রিফাত বখ্শী, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর প্রচার সম্পাদক মোহাম্মদ ছাদেকুর রহমান হানাফী রেজভী, কুমিল্লা পাঠশালা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ইনচার্য মোহাম্মদ আবদুল কাইয়ূম আল আমিন বখ্শী, টিক্কাচর সাগর ষ্টুডিও’র স্বত্তাধিকারী মোহাম্মদ ছাদেকুর রহমান লিটন বখ্শী, পরিচালক মাঈনুদ্দীন আহমদ সাগর, মোহাম্মদ রহমত খাঁন বখ্শী, শাপলা মার্কেট মুন্না হার্ডওয়ার এর স্বত্তাধিকারী গাজী গোলাম মহিউদ্দিন, সায়েম মাইক এন্ড সাউন্ড সিস্টেম এর স্বত্তাধিকারী মোহাম্মদ রাজু ইসলাম বখ্শী, শাহ্ গাজিপুরী ডেকোরেটর এর স্বত্তাধিকারী রাজিব আহমদ বখ্শী, বখ্শী মঞ্জিল পরিবার পরিষদ এর সহ-সভাপতি ইঞ্জিঃ মোহাম্মদ ইউছুফ বখ্শী, প্রচার সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বখ্শী, সূয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোহাম্মদ ফরিদউদ্দিন, ভরাশার তান্হা চটপটি-ফুচকার স্বত্তাধিকারী মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ কবির খাঁন, শাহজাদা মোহাম্মদ জুনায়েদ শাহ বখ্শী, মোহাম্মদ আবদুল আউয়াল খোরশেদী বখ্শী, বাবুর্চি মোহাম্মদ অহিদ মিয়া বখ্শী, বাবুর্চি মোহাম্মদ আনোয়ার হোসেন বখ্শী, মোহাম্মদ আয়মান সোহাগ বখ্শী, মোহাম্মদ আল আমিন বখ্শী, নূরে মদিনা মাদ্রাসার শিক্ষার্থী মাকবুল বিন হাসান বখ্শীসহ সিলসিলার মুহিব্বীন-মুরিদীন, আত্বীয়-স্বজন, এলাকাবাসী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। আলোচনা, খতম, মিলাদ-কিয়াম, ফাতেহা শরীফবাদ আখিরী মুনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিলের কাজ সমাপ্ত হয়। বার্তা প্রেরক-আলহাজ্ব শাহ মোহ্ম্মাদ ইউনুছ গাফ্ফারী বখ্শী। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন