কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হাসনাবাদ ইউনিয়ন প্রবাসী ফোরাম এর উদ্যোগে

সিটিভি নিউজ24 ।। হাসনাবাদ ইউনিয়ন প্রবাসী ফোরাম এর উদ্যোগে অত্র এত ইউনিয়নের সকল শিক্ষার্থী যারা ২০২৬ সালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, অনুষ্ঠানের উদ্বোধন করেন আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ, সাবেক চেয়ারম্যান মাস্টার শাহজাহান, হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসা সুপার, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভূঁইয়া, প্রবাসী ফোরাম এর উপদেষ্টা মিলন আলমগীর এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, A+ প্রাপ্ত শিক্ষার্থী আম্রিন সুলতানা, মেহেদী হাসান, বিএনপি নেতা ওমর ফারুক, নুরুল আমিন, যুবদলের সদস্য সচিব আব্দুল মান্নান মনু, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক, জাকির টিপু, ছাত্রদল নেতা শামিম, রনি মুন্সী, ফখরুল প্রমুখ, অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা মিজানুর রহমান ও আনোয়ার হোসেন রুবেল।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন