বুড়িচংয়ে ফেইসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে এসে কিশোরী ধ/র্ষ/ণে/র অভিযোগ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ================
ফেসবুক, টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ১৪ বছর বয়সী এক কিশোরী ধ/র্ষ/ণের/ শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাতের নির্জন স্থানে তাকে নিয়ে গিয়ে ধ/র্ষ/ণে/র পর চিৎকার-চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়দের ৯৯৯-এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মীরপুর ও ময়নামতি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের আজগর আলীর ছেলে রাজীব আহমেদ (২১) কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মাধ্যমে রাজীবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
ওই সম্পর্কের সূত্র ধরেই শুক্রবার ঢাকা থেকে কুমিল্লায় আসে কিশোরীটি। রাত আনুমানিক ৯টার দিকে রাজীব ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় তাকে রিসিভ করে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত গভীর হওয়ার পর সেখানে কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে কিশোরী চিৎকার-চেঁচামেচি করলে অভিযুক্ত রাজীব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।
পরে পুলিশকে অভিযুক্ত রাজীব আহমেদের ছবি দেখিয়ে তাকে শনাক্ত করেন কিশোরীটি বলে জানা গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, ৯৯৯-এ খবর পেয়ে রাত ২টার পর ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীটি ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। তার বাবা-মা নেই এবং তার বাড়ি নরসিংদী এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন