বরুড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক বিতরণ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ============
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপন উপলক্ষে কর্মসূচির দ্বিতীয় দিনে কুমিল্লার বরুড়া উপজেলার কেমতলী গ্রামে বিনামূল্যে প্রাণিসম্পদের টিকাদান ও কৃমিনাশক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় গ্রামের খামারি ও গবাদিপশুর মালিকদের মধ্যে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক বিতরণ করা হয়। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং নিয়মিত কৃমিনাশক ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহে আলম, ভেটেরিনারি সার্জন ডা. মমিনুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাকির হোসেন ও মো. ওমর ফারুক।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এ উদ্যোগের মাধ্যমে খামারি ও প্রান্তিক পশুপালকদের মধ্যে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় উৎসাহিত করার কার্যক্রম পরিচালিত হয়।
প্রাণিসম্পদের উন্নয়ন, খামারিদের সেবা প্রদান এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সচেতনতা তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=