ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা কেড়ে নিল ৪ বছরের ওমর ফারুকের প্রাণ

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর
সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ===============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে ওমর ফারুক নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার বিকেলে মহালক্ষ্মীপাড়া এলাকায় পথচলার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশু ওমর ফারুককে চাপা দেয়। এতে সে মাথায় মারাত্মক আঘাত পায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিহা তাবাসসুম (প্রমা) জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। আঘাতের কারণে শিশুটির মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছিল বলে তিনি নিশ্চিত করেন।
এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক। তিনি বলেন, “একটি অবুঝ শিশুর এভাবে অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটির পর থেকে পুরো মহালক্ষ্মীপাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।” সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=