মান্দার শতবর্ষী বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: =============
নওগাঁর মান্দায় শতবর্ষী কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনটি এখন শিক্ষক শিক্ষার্থীদের কাছে যেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। জানা যায়, বিদ্যালয়ের ভবনের দেয়াল ও টিনের ছাউনিতে একাধিক বড় ফাটল রয়েছে। কোথাও খসে পড়ছে প্লাস্টার, আবার কোথাও দেখা যাচ্ছে গভীর চিড়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই ভবনেই প্রতিদিন পাঠদান করা হচ্ছে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীকে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯২৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটি সরকারি হয়। ২০২৬ সালে বিদ্যালয়টির পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে চারজন ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ বৃত্তি পেয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে আটজন শিক্ষক ও একজন দপ্তরী কর্মরত আছেন। তবে অবকাঠামোগত সংকটের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরাজীর্ণ ভবনে ক্লাস করানো নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় সব সময় আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে। দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।
জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, ৮৫ নম্বর কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ যোগাযোগ করেননি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এডিপির অর্থায়নে ক্লাসরুম সম্প্রসারণ করে দেওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যালয় থেকে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এটিও) মাধ্যমে আবেদন পেলে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=