বুড়িচংয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ================
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাকশীমূল ইউনিয়ন যুবদল। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিকাপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-সালদা সড়কের কালিকাপুর বাজার এলাকায় আয়োজিত কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বাকশীমূল ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ও বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ মাহবুবর আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান টিটু, ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সভাপতি জহিরুল ইসলাম, সভাপতি ফারুক আহমেদ, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দনু মিয়া, ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, ৫নং ওয়ার্ডের সভাপতি মীর মামুন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র সহসভাপতি সুলতান আহমদ, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা কায়েদ আহমেদ চৌধুরী, রাজ এবং উপজেলা শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক জামশেদ আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো ধরনের কার্যক্রম যাতে এলাকায় সংগঠিত হতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তারা বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখা হবে।
কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিকে ঘিরে কালিকাপুর বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন