চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবন ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা চৌদ্দগ্রাম কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেছে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলীর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনের মধ্যে একজনকে ৩০ দিন এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল এলাকায় মাদক সেবন, বাজে আড্ডা কিংবা অনাকাক্সিক্ষত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোগী ও স্বজনদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সবার সহযোগিতায় গড়ে উঠুক একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হাসপাতাল। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন