দেবীদ্বারে অভিভাবক সমাবেশ: ‘শিক্ষার্থীদের সংখ‍্যার চেয়ে মেধার গুণগত মান উন্নত করতে হবে’- প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =============
“বর্তমানে আমরা শিক্ষার গুণগত মানের চেয়ে সংখ্যার বা পাসের হারের দিকে বেশি নজর দিচ্ছি। কারিগরি শিক্ষার চেয়ে সনদের গুরুত্ব দিচ্ছি বেশি। এই দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। শিক্ষার্থীদের সংখ্যার চেয়ে মেধার গুণগত মান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।”
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দেবীদ্বার ছোটনা মডেল হাই স্কুলের শিক্ষার মান উন্নয়নে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. লেফটেন্যান্ট মো. সফিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের সাথে সক্রিয় করে তুলতে হবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন। সব ধরনের হানাহানি ও বিদ্বেষ ভুলে আমাদের একটি সুন্দর, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সানাউল্লাহ’র সভাপতিত্বে এবং সফিউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ আহমেদ খান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, কাজী মো. ফরহাদ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. নবী নেওয়াজ, সাফায়েত হোসেন, আনিসুর রহমান, সফিউল আলম ভূঁইয়া, সার্জেন্ট মে. নজরুল ইসলাম, সুমি রানী পাল, বিল্লাল হোসেন, এনামুল হক প্রমূখ।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. লেফটেন্যান্ট মো. সফিকুল ইসলাম বক্তব‍্য রাখছেন। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন