কুমিল্লা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান ১২৪ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি==================
কুমিল্লার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সোমবার কুমিল্লা জেলার অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্যরা ১০০ পিস ইয়াবা ও ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা জব্দ করেন। এ সময় মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=