বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি,ঢাকা কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা, অভিষেক, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ============বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা, অভিষেক, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ আগষ্ট সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইল আইডিইবি ভবনে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা- ৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।
বরুড়া জনকল্যাণ সমিতি ঢাকা এর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শিশির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসরাম মিলন, স্ট্যান্ডার্ঢ গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রুহুল আমিন, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আবদুল হক, ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের, আবুল হাশেম, সাবেক বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ আহমেদ, স্ট্যান্ডাড গ্রুপের পরিচালক মোঃ তোফাজ্জল আলী প্রমুখ।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সমিতির সাবেক সভাপতি ও অবসর প্রাপ্ত যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ ও সাবেক সিনিয়র সহসভাপতি মো. আমির হোসেন ভূঁইয়া কে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা জনকল্যান সমিতির সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান, জেড এইচ জহির, অর্থ সম্পাদক মঞ্জুর হোসেন পাটোয়ারী, সহ অর্থ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলেমান, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা, নির্বাহী সদস্য কাউসার ই জাহান, কামরুজ্জামান রিমন সহ সকল সদস্য, আজীবন সদস্য, ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=