পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃ’ত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবাদদাতা জানান =============
পুলিশ কর্মকর্তা মোহাম্দ সাইফুল ইসলাম মালিকের মৃ’ত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
এক শোক বার্তায় বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার বলেন, হাজীগঞ্জের কৃতিসন্তান পুলিশ কর্মকর্তা কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারসহ শোকাহত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি মহান আল্লাহর কাছে সাইফুল মালিকের রুহের মাগফেরাত ও তার জান্নাত কামনা করেন। একইসঙ্গে মরহুম সাইফুল মালিকের স্ত্রী, সন্তান, পিতা, মাতাসহ পরিবারের সকল সদস্যকে প্রিয়জন হারানোর শোক বহন ও সবর করার তৌফিক কামনা করেন।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাকির মজুমদার শোক বার্তায় উল্লেখ করেন, সাইফুল মালিক একজন সৎ, দক্ষ, জনবান্ধব ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা ছিলেন। আল্লাহ তার ভালো কাজগুলোর বদৌলতে পরকালে তার জন্য নাজাত এবং দুনিয়াতে পরিবারের জন্য উত্তম বিনিময় দান করুন। সংবাদ প্রকাশঃ ২৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন