তাজরীন ট্র্যাজেডির বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রতার তীব্র প্রতিবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রতার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম।
সোমবার (২৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। অসংখ্য শ্রমিক আহত ও পঙ্গুত্ববরণ করেন। এ মর্মান্তিক ঘটনার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম শেষ না হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। নিহত শ্রমিকদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
তারা বলেন, শ্রমিকের জীবন ও নিরাপত্তার চেয়ে উৎপাদন ও মুনাফাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থতা এ ধরনের ভয়াবহ ট্র্যাজেডির পথ তৈরি করে। তাজরীন ট্র্যাজেডির বিচারহীনতা শ্রমিক সমাজের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। বিচারপ্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকের জীবন কোনোভাবেই অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হতে পারে না। তাজরীন ট্র্যাজেডির দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহতও নিহত শ্রমিক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা অবিলম্বে মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের সব শিল্পকারখানায় কার্যকর অগ্নিনিরাপত্তা, জরুরি বহির্গমনব্যবস্থা এবং শ্রমিকদের জীবন সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, তাজরীন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করা শুধু নিহত শ্রমিকদের পরিবারের অধিকার নয়, এটি দেশের সমগ্র শ্রমজীবী মানুষের ন্যায়বিচার ও নিরাপদ কর্মপরিবেশের প্রশ্ন। শ্রমিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=