সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:====== “দেশপ্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদাই দিন” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশ গ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আকতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাইমুর রহমান।
এ সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দুর্নীতির কুফল, নৈতিকতা, সততা এবং শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=