কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। আবদুর রহিম, মনোহরগঞ্জ( কুমিল্লা) প্রতিনিধি ===================
নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী যে কোনো নৈরাজ্য, সহিংসতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কোনো মূল্যে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং দেশের গণতন্ত্র সুসংহত রাখতে হবে।মঙ্গলবার (২৪নভেম্বর) মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সারাদেশে নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
বিকেল সাড়ে ৪টায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ থেকে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মনোহরগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শেষ হয়।প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি বলেন, একটি গোষ্ঠী বিগতদিনে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, গুমসহ নানাহ সন্ত্রাসীকর্মকাণ্ড সংঘটিত করেছেন। তাঁরা তৎকালীন বিরোধী রাজনৈতিক দলকে দমন-পীড়নে গুম-খুন, জুলুম-নির্যাতন চালিয়েছেন। এখন আবার কার্যক্রম নিষিদ্ধ ওই দলটি সারাদেশে নৈরাজ্য, সহিংসতা, সন্ত্রাসীকর্মকাণ্ড জ্বালাও-পোড়াও কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তাঁদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে। এ সময় তিনি নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা প্রতিরোধে করণীয় সম্পর্কে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারি,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সোলতান খোকন, সহ সভাপতি প্রফেসর আলীমুর্তজা বিএনপির সহ-সভাপতি এস,এম মুনছুর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জি,এম আহসান উল্লাহ সোহাগ,উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু,যুগ্ন আহবায়ক বাহারুলআলম বাবর, সদস্য সচিব আমান উল্লাচৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম বাহার,যুব দল নেতা মো,হাসান পাটোয়ারী,মনির ইসলাম ,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী,অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ আংশ নেন। আবুল কালাম এমপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীলীগ এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। সংবাদ প্রকাশঃ ২৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=