সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ=============
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু মেশিন দিয়ে বসতভিটা ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগের ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মামুন মাহমুদ।
এ সময় তিনি বলেন, রাত ৪টার পর এ ঘটনা ঘটলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। একটি ভেকু মেশিন এনে শত শত লোকের উপস্থিতিতে এত বড় ঘটনা ঘটেছে। থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার বারবার তাদের নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে।
ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান মামুন মাহমুদ। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দেন জেলা পরিষদের প্রশাসক।
পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন